২০২৫ সালের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ডান পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তখন আট দল একসঙ্গে আন্দোলনে ছিল, পরে তা নির্বাচনী জোটে গড়ায়। এরপর আরও তিনটি দল যুক্ত হয় এই প্রক্রিয়ায়ফাইল ছবি: প্রথম আলোজামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসন বণ্টন বিষয়ে অসন্তোষ থেকেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে