যেমনটা ছিল ২০২২ বিশ্বকাপে। পুরো ইউরোপিয়ান ফুটবলকে ওলটপালট করে বিশ্বকাপের আসর বসেছিল নভেম্বর-ডিসেম্বর মাসে। বিশ্বকাপকে জায়গা করে দিতে ইউরোপিয়ান ফুটবলকে বেশ বড়সড় মাশুলও দিতে হয়েছিল সেবার। খেলা বন্ধ রেখে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ। শোনা যাচ্ছে ২০৩৪ সালে সৌদি আরবে বিশ্বকাপ হলেও নাকি একই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এমন এক আন্তর্জাতিক টুর্নামেন্টও আছে যাদের জন্য ইউরোপিয়ান ফুটবলে আসে না কোনো বিরতি, বরং ছুটি নিয়ে খেলতে যান খেলোয়াড়েরা। বলছি আফ্রিকার মহাদেশীয় টুর্নামেন্ট অ্যাফকনের কথা।