কিন্তু একদিন তার জ্বর হলো। সারা দিন জ্বর গায়ে বিছানায় শুয়ে শুয়ে সে আবিষ্কার করল, তার এই কৌশলটা আর কাজ করছে না। জ্বরের সময় স্বপ্নগুলো হয় সবচেয়ে বাজে। শেষবার যখন জ্বরে পড়ে সে বিছানায় ছিল, তখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের স্বপ্ন দেখেছিল। আগুনের পাহাড়গুলো তাকে আকাশে ছুড়ে মেরেছিল। সে ধীরগতিতে সোজা গিয়ে পড়ছিল আগ্নেয়গিরির ভেতরে। এসব ভাবলেই তার গা শিউরে ওঠে। তাই সে জেগে থাকার চেষ্টা করছিল। যদিও তার মা বারবার বলছিলেন, ‘সবচেয়ে ভালো কাজ হলো ঘুমিয়ে পড়া। এত বেশি বই পড়ো না। এটা স্বাস্থ্যের জন্য খারাপ!’তবে বারো নম্বর কমিক বইটা পড়ার পর তার চোখ এত ভারী হয়ে এল যে সেগুলো নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আর সে যা স্বপ্ন দেখল তা ছিল অদ্ভুতের চেয়েও অদ্ভুত।সে দেখল, জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়ে আছে আর তার পাশে বসে আছে সংখ্যার ভূত। তার বিছানার পাশের টেবিলে এক গ্লাস পানি ছিল। সে ভাবল, ‘আমার শরীর গরম। জ্বর এসেছে। মনে হয় না আমি ঘুমাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *