রাজধানীতে চার দিনব্যাপী ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি)’ এবং ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিংয়ের প্রদর্শনী (গ্যাপেক্সপো)’ শুরু হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ ইয়ার্ন ফেব্রিকস অ্যাকসেসরিজ শো’ নামে আরেকটি প্রদর্শনীও চলছে। তিন আন্তর্জাতিক প্রদর্শনীতে ১৫টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বুধবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।